taleb-mondal

ব্যানার , পোস্টার ও ফেস্টুন অপসারণ

তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ও আরপিও অনুসারে প্রার্থীদের নিজ দায়িত্বে প্রচার–সামগ্রী অপসারণের বাধ্যবাধকতা রয়েছে। সেই বিধান বাস্তবায়নের অংশ হিসেবে পাবনা–৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তার এলাকায় পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিজের হাতে অপসারণ করে কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজ নামে ছাপানো পোস্টারগুলো সরিয়ে ফেলতে নির্দেশ দেন। কর্মী–সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করার কোনো সুযোগ নেই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই নিজের ব্যয় ও দায়িত্বে সমস্ত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে হবে। এটি শুধু আইন নয়, আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্বও।”

Next Post Previous Post

Related Posts

Back To Top