ঈশ্বরদী ও আটঘরিয়া বাসীর উন্নয়নের জন্য আমার ভাবনা
- ঈশ্বরদী রেলগেটে একটি ফ্লাইওভার নির্মাণ করা
- ঈশ্বরদী বিমানবন্দর চালু করা
- ঈশ্বরদী রেল জংশনকে একটি আধুনিক স্টেশনে রূপান্তরিত করা
- ঈশ্বরদী ও আটঘরিয়ার সকল নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে এমপিও ভুক্ত করণ ।
- শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার ভিত্তিতে ভবন তৈরি করা হবে।
- কর্মক্ষম বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ও উদ্যোগতা তৈরি করা হবে।
- আটঘরিয়ায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
- ঈশ্বরদী সরকারি কলেজ কে বিশ্ববিদ্যালয়ের মানে উন্নত করা হবে।
- ছিন্নমূল ও বাস্তুহারাদের জন্য আবাসন ব্যবস্থা করা হবে।
- ঈশ্বরদী ও আটঘরিয়াকে মাদকমুক্ত করা হবে।
- সকল পেশাজীবী সংগঠন, সংস্থা ও সমিতির সমস্যা গুলো দূর করে মান উন্নত করা হবে।
- খেলাধুলার মান উন্নয়নের জন্য ঈশ্বরদী স্টেডিয়াম কে আধুনিকায়ন করা হবে।
- ঈশ্বরদী - আটঘড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বেস্ট ফিডিং রুমের ব্যবস্থা করা হবে।
- প্রয়োজনীয় স্থানগুলোতে যাত্রী ছাউনি ও পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করা হবে।
- মানসিক প্রশান্তি ও চিত্ত বিনোদনের জন্য সুন্দর, রুচিশিল, মার্জিত পার্ক ও শিশু পার্ক করা হবে।
- ঈশ্বরদী ও আটঘরিয়াতে মানসম্মত অডিটোরিয়াম নির্মাণ করা হবে।
- আইন শৃঙ্খলার উন্নতির জন্য ঈশ্বরদী ও আটঘরিয়ার দুর্গম ও চর এলাকাগুলোতে পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হবে।
- মানুষের সামাজিক কার্যক্রমের জন্য (বিয়ে-শাদী অন্যান্য অনুষ্ঠানের জন্য) ঈশ্বরদী ও আটঘরিয়াতে কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে।
- শিক্ষকদের জন্য প্রশিক্ষণের কেন্দ্র নির্মাণ করা হবে।
- ব্যবসায়ীদের জন্য ব্যবসা বান্ধব এলাকা গড়ে তোলা হবে।
- ঈশ্বরদী - আটঘরিয়া কে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে।
- নির্বিঘ্নে চলাচলের জন্য মহিলাদের পৃথক যানবাহনের ব্যবস্থা করা হবে।
- ঈশ্বরদী ও আটঘরিয়ার সকল মসজিদ ও গোরস্থান গুলির সমস্যা দূর করা হবে।
- সনাতনী হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শ্মশানঘাট গুলির সমস্যার সমাধান করা হবে।
- নারী শিক্ষা সম্প্রসারণ ও মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সকল সমস্যার সমাধান করা হবে।
- চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য ২৫০ বেডের ঈশ্বরদী হসপিটাল কে ৫০০ বেডে উন্নত করা হবে।
- কৃষি কার্যক্রম উন্নতির জন্য কৃষি পণ্য প্রক্রিয়াজাত করণ (বিশেষ করে লিচু সংরক্ষণ) এরিয়া গড়ে তোলা হবে।
- ঈশ্বরদী ইপিজেড এ কর্মরত সকল নারী-পুরুষ শ্রমিকদের জন্য যানবাহনের ব্যবস্থা করা হবে।
- ঈশ্বরদী-আটঘরিয়ার গ্রামীণ সকল রাস্তা পাকা করুন করা হবে।
- সাংবাদিকদের জন্য ঈশ্বরদী ও আটঘরিয়াতে আধুনিক ভ্রমণ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ।
- আটঘরিয়া তে একটি কৃষি কলেজ / বিশ্ববিদ্যালয় করা হবে।
- ইপিজেড এ কর্মরত মহিলা ও পুরুষদের জন্য পৃথক যানবাহনের ব্যবস্থা করা হবে।
